রহস্যময় গ্রন্থ আল-কোরআন | পর্ব-০২

 রহস্যময় গ্রন্থ আল-কোরআন। সূরা আল-ফাতিহা এর সাহিত্য গাথুনী। পর্ব-০২

রহস্যময় গ্রন্থ আল-কোরআন

সূরা আল-ফাতিহা। কোনো কিছু আরম্ভ করার নামই 'ফাতিহা' বা উদঘাটিকা। আল কোরআনের প্রথমেই এই সূরাটি লিখিত হয়েছে বলেই একে 'সূরা আল-ফাতিহা' বলা হয়। তাছাড়াও সালাতেও এই সূরা তেলোওয়াতের মাধ্যমেই সালাতে কিরা'আত শুরু হয়। এটিও সূরাটির নামকরণের অন‍্যতম কারণ।

আল-কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ এই সূরাটির মাঝে রয়েছে আল কোরআনের অন‍্যতম মুজেযা নির্ভুল সাহিত্য গাথুনী। 

সূরা আল-ফাতিহা এর মোট আয়াত সংখ্যা সাতটি।

আয়াতগুলো হলো:-


১.

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ۙ

সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহরই,

২.


الرَّحْمٰنِ الرَّحِيْمِ ۙ

যিনি দয়াময়, পরম দয়ালু,

৩.

مٰلِكِ يَوْمِ الدِّيْنِ ؕ

কর্মফল দিবসের মালিক।

৪.


اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ ؕ

আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,

৫.


اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ۙ

আমাদেরকে সরল পথ প্রদর্শন কর,

৬.

صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ 


তাহাদের পথ, যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, 

৭.

غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

তাহাদের পথ নহে যাহারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট।


এখন আমরা স্কুলের সাধারণ গণিত বইয়ের পরিসংখ্যান অধ‍্যায়ের মধ‍্যক নির্ণয়ের অনুরূপভাবে সূরা আল-আল ফাতিহা এর আয়াত সংখ্যার মধ‍্যক নির্ণয় করি তবে

১,২,৩] [৫,৬,৭,

মধ‍্যক সংখ্যা হয় ৪নং আয়াতটি।

◆আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,


এই আয়াতের দুইটি অংশ।

1.আমরা শুধু তোমারই ইবাদত করি

2.শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি


এখানে রহস্যটা হলো আল্লাহ্ তায়ালা এই আয়াতে এমন কিছু বলেছেন যা সূরাটির প্রথম অংশ অর্থাৎ ১,২,৩ নং এবং পরের অংশ অর্থাৎ ৫,৬,৭ নং এর দুই অংশরই প্রতিনিধিত্ব করে।

৪নং আয়াতটির প্রথম অংশটি সূরার প্রথম তিন আয়াতের এবং দ্বিতীয় অংশটি সূরার শেষের তিন আয়াতের প্রতিনিধিত্ব করে। 

আচ্ছা এবার যাচাই করা যাক।


1.আমরা শুধু তোমারই ইবাদত করি


আমরা শুধু কার ইবাদত করি?

সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহরই,[১নং আয়াত]


আমরা শুধু কার ইবাদত করি?

যিনি দয়াময়, পরম দয়ালু,[ ২নং আয়াত]


আমরা শুধু কার ইবাদত করি?

 কর্মফল দিবসের মালিকের।[ ৩নং আয়াত]


2.শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,


আমরা কিসের জন‍্য সাহায্য প্রার্থনা করি?

যাতে সরল পথে চলতে পারি [ ৫নং আয়াত]


আমরা কিসের জন‍্য সাহায্য প্রার্থনা করি?

যাদেরকে আল্লাহ্ অনুগ্রহ ও নিয়ামতপ্রাপ্ত করেছেন তাদের পথেযাতে চলতে পারি [৬নং আয়াত]


আমরা কিসের জন‍্য সাহায্য প্রার্থনা করি?

যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট তাদের পথে যেনো না চলি [৭নং আয়াত]


সুবহানাল্লাহ্, আল্লাহ্ তায়ালা এই ছোট্ট সূরাটাও কিরকম ভাষার মাধুর্যতা ও সাহিত‍্যমান দিয়ে সাজিয়েছেন যে এই সূরার প্রথম এবং শেষাংশ মাঝখানের একটি বাক‍্যের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

আর এভাবেই আল্লাহ্ তায়ালা আল কোরআনকে শ্রেষ্ঠ সাহিত্য গাথুনীর মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এর উপর মুসলিম উম্মাহর নিয়ামতসরূপ নাজিল করেছেন।

আলহামদুলিল্লাহ্

তথ্যসূত্র:- প‍্যারাডক্সিকাল সাজিদ ২

আমাদের সকল পোষ্ট তাড়াতাড়ি পেতে নিচের লিংকে গিয়ে Google News এ আমাদের সাইটটি ফলো করে রাখুন।

https://news.google.com/s/CBIww8Lwknw

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন