পেপার কারেন্সি (একটি সূক্ষ্ম পরিকল্পনা) | পর্ব - ৫ (শেষ)

 

পেপার কারেন্সি (একটি সূক্ষ্ম পরিকল্পনা) | পর্ব - ৫ (শেষ)

আসসালামুয়ালাইকুম!

আজকের পর্বে আমরা আলোচনা করব এই ফোরাদ নদীকে ঘিরে যে মালহামা বা ৩য় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে তার ফলাফল কি হতে পারে এবং এক্ষেত্রে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে।


প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে দেই। যেহেতু হাদীস মতে এই যুদ্ধে ৯ জন সেনার ৭ জনই মারা যাবে। সেহেতু এই যুদ্ধের পর বিশ্বের বড় বড় দেশগুলো অর্থাৎ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এই দেশগুলো এক কথায় স্থবির হয়ে পরবে। স্বাভাবিক ভাবেই তখন ডলারের পতন ঘটবে। আর যখন ডলারের পতন ঘটবে তখন এই যে জমিয়ে রাখা এতো টাকা, এই যে মানুষের টাকার পিছনে ছুটে চলা এগুলোর আর কোন মূল্যই থাকবে না। তখন একমাত্র আপনাকে যা বাচাতে পারবে তা হলো প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ, আর্থিকভাবে বিবেচনা করলে সোনা, রূপা এ জাতীয় জিনিস। আর আজকে যারা কারি-কারি টাকার পিছনে ছুটছে তখন দিশেহারা হয়ে পরবে।


এখন একজন মুসলিম হিসেবে আপনার করনীয় কি হবে? এই ক্ষেত্রে আমাদের নবী ও সাহাবীদের কথা থেকে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে কিছু উপদেশ পাওয়া যায়।


১. মালহামা বা ফোরাদ নদীকে ঘিরে হতে যাওয়া এই যুদ্ধে কোন মুসলিম দেশকে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কারন এই যুদ্ধ এত ভয়ংকর রূপ নেবে যা কল্পনার বাইরে। তাই মুসলিমদের এই যুদ্ধ থেকে দূরে থাকতে বলা হয়েছে।


২. অধিক শহুরে জীবনের প্রতি অভ্যস্থ না হওয়া। স্বাভাবিক ভাবেই কোন এলাকায় দূর্ভিক্ষ হলে মানুষের জীবনধারায় বিরূপ প্রভাব পড়ে। আর সেখানে একটি বিশ্বযুদ্ধ হলে এর ভয়াবহতা সম্পর্কে কল্পনা করতে আগের দুটি বিশ্বযুদ্ধই যথেষ্ট। আর তাই যারা অধিক শহুরে জীবনে অভ্যস্ত তারা ওই কঠিন সময়ে ধৈর্য ধারন করতে পারবে না এবং দেখা যাবে তাদের অধিকাংশই নিজেদের ইমান হারিয়ে দাজ্জালের অনুসারীতে পরিনত হবে। তাই আমাদের উচিত যতটা পারা যায় গ্রামীণ পরিবেশের সাথে অভ্যস্থ থাকা।


৩. এবার বলব এই সিরিজের সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আপনি যতটা পারেন নগদ টাকার পরিবর্তে সোনা, রূপা বা প্রত্যন্ত এলাকায় জমি কিনে রাখুন। কারন তখন ঐইগুলোই আপনার সবচেয়ে বেশি কাজে আসবে। আপনি খেয়ান করলে দেখবেন যার পূর্বপুরুষ তার জন্য সম্পদ হিসেবে সোনা বা জমি রেখে গেছেন তার আর্থিক অবস্থা আজও একই রকম আছে। কিন্তু যার পূর্বপুরুষ তার জন্য সম্পদ হিসেবে নগদ টাকা রেখে গেছেন তার আর্থিক অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। তাই সময় থাকতে আপরার সিদ্ধান্ত নিন।


৪. যত তারাতাড়ি পারেন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নিয়ে চিন্তা করুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার করনীয় কি।


এই সম্পূর্ণ সিরিজে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই সিরিজটি শুধু মাত্র আপনাদের সতর্ক করার জন্য ছোট করে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই #পেপার_কারেন্সির ভয়াবহতা মারাত্মক। আমি নিচে এই সিরিজেটি তৈরি করতে ব্যবহৃত তথ্যের রেফারেন্স দিব। আপনি এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে উক্ত সাইটগুলো ঘুরে দেখতে পারেন। আর আরও ভাল হয় যদি আপনি নিজেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস গুলো জানার ও এগুলো নিয়ে চিন্তা করেন।


ইনশাআল্লাহ, সকলে আল্লাহর পথে অটুট থাকবেন এরং নিজের ইমানকে আরও শক্তিশালী করে তুলবেন। (আমিন)


[বি.দ্র: লেখাগুলো যত পারেন মানুষদের মধ্যে ছড়িয়ে দিন। কিভাবে আমাদের পশ্চিমারা কোনঠাসা করে রেখেছে সকলকে জানতে হবে।মুসলমানদের এখন সোচ্চার হওয়ার সময়।]

ফিআমানিল্লাহ!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন