মুসলিম জাতির অন্তর্ভুক্ত হলেও মুসলিমদের ধর্মকে ধারণ করতে পারিনি

মুসলিম জাতির অন্তর্ভুক্ত হলেও মুসলিমদের ধর্মকে ধারণ করতে পারিনি

যখন কেউ আমাদেরকে আমাদের ধর্ম সম্পর্কে জানতে চায় আমরা জানাই আমরা মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মধ্যে কতটুকু ইমান আছে?


কেবল একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেই মুসলমান হওয়া যায় না। হ্যা, অবশ্যই আমরা মুসলিম জাতির অন্তর্ভুক্ত হতে পেরেছি কিন্তু এর অর্থ এই নয় যে আমরা মুসলমানদের ধর্মে বিশ্বাসী।


পদার্থ বিজ্ঞানের ভাষায় কোন পদার্থের ধর্ম বলতে বুঝায় ঐ পদার্থের বৈশিষ্ট্য, গুনাগুণ, আচার-আচরণ ইত্যাদি। ঠিক একই ভাবে আমাদের ধর্ম ইসলাম তখনই হবে যখন আমাদের কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে প্রবলভাবে একজন মুসলিমের বৈশিষ্ট্য দেখা যাবে। কিন্তু আমাদের মধ্যে তা কতটুকু আছে?


দেশের অধিকাংশ মানুষ আজ প্রতিযোগিতায় আছে কিভাবে সে পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পারবে। আজ মানুষ মডার্নিজম বলতে বুঝে পশ্চিমাদের অশ্লীলতা, বেহায়াপনা ও তাদের নোংরামিকে।


হদিসে বলা হয়েছে -


٤- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : جَاءَ أَعْرَابِيا قَالَ لرَسُولُ اللَّهِ ﷺ ، مَتَى السَّاعَةُ ؟ قَالَ : وَمَاذَا أَعْدَدْتَ لَهَا ؟ قَالَ حِبُّ اللَّهَ وَرَسُو له ، قَالَ : فَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ


অনুবাদ: হযরত আনাস رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ থেকে বর্ণিত,তিনি বলেন- নবী করীম صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْہِ  وَاٰلِہٖ وَسَلَّم এঁর নিকট একজন আরব (বেদুঈন লোক) আসল এবং জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে? নবীজী ﷺ তাকে বললেন,তুমি কি অর্জন করেছ?(তুমি কিয়ামতের জন্য কি সম্বল সংগ্রহ করেছো?) সে বলল আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,তুমি যাকে ভালোবাস তার সাথেই তোমার হাশর হবে।


*****দলিল******

*(ক.) সহীহ   বুখারী,অধ্যায়:  সাহাবীদের  ফাযায়েল ৩/১৩৪৯  হা:  ৩৪৮৫

*(খ.) সহীহ  মুসলিম, অধ্যায়: আদব ৪/২০৩২  হা: ২৬৩৯

*(গ.) সুনানে তিরমিজি,অধ্যায়: যুহুদ ৪/৫৯৫ হা: ২৩৮৫


আল্লাহ তা আলা বলেছেন -


أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين


অর্থ: মুমিনগণ! ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা নিজেরাই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যালেমদের হেদায়াত দেননা।

(সূরা মায়িদা: ৫১)


তিনি আরও বলেন -


إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون


অর্থ: হে মুসলিমগণ! তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ, যারা আল্লাহ তাআলার সামনে বিনীত হয়ে সালাত আদায় করে ও যাকাত দেয়। (সূরা মায়ি’দা: ৫৫)



يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور


অর্থ: হে মুমিনগণ! আল্লাহ তাআলা যাদের প্রতি ক্রুদ্ধ, তোমরা সে সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না। তারা আখেরাত সম্পর্কে হতাশ হয়ে গেছে। যেমন কাফেরগণ কবরে দাফন-কৃত লোকদের সম্পর্কে হতাশ। (সূরা মুমতাহিনা: ১৩)


একটি কথা সবসময় মনে রাখতে হবে -


"তুমি যাকে ভালোবাসো, যাকে অনুসরণ করো তার সাথেই তোমার হাশর হবে।"


— মোঃ রুবায়েত ইসলাম




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন