এক দীনি ভাইয়ের কাছ থেকে নেওয়া:
স্টেপ ১ঃ কয়েক বছর ট্রাই করেছি ছাড়ার, এবং সফলতার লাস্ট অনেক মাস সিরিয়াসলি ছাড়ার ট্রাই করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি এবং মেনে নিয়েছি এটা ছাড়া কোনোদিন সম্ভব নয়।
স্টেপ ২ঃ গান শোনা ছেড়েছি এবং কোরআন তিলাওয়াত শোনা শুরু করেছি। মুভি,নাটক দেখা ছেড়েছি,মেয়েদের দেখা ( সরাসরি + অনলাইন) ছেড়েছি এবং ওয়াজ শোনা শুরু করেছি, বিশেষ করে যুবকদের নিয়ে যেসব ওয়াজ।
স্টেপ ৩ঃ একদিন শুক্রবারে আছর নামাজ শেষ করে রুমের লাইট অফ করে সিজদায় পড়ে গেলাম, অনেক কাঁদলাম,,,ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাদলাম, আমার টার্গেট ছিলো আজকে যেভাবেই হোক দোয়া কবুল করিয়েই ছাড়বো।
আমি আল্লাহকে বল্লাম হে আল্লাহ তুঁমিতো দেখেছো আমি কত শত হাজার বার এটা ছাড়ার ট্রাই করেছি, কিন্তু পারছি না।। হে আল্লাহ আমি বুঝে গেছি আমার ট্রাইয়ে কোনো কাজ হবে না, আর আমি ট্রাই করবোও না। তুঁমি আমার উপর ডিরেক্ট এ্যাকশন নাও, ডিরেক্ট তোঁমার রহমতের সিল আমাকে মেরে দাও যে এই ছেলেটা আর কোনোদিন এই খারাপ কাজটা করবে না।।।আল্লাহ আমি তোমার সাহায্য চাই না, আমি তোমার ডিরেক্ট এ্যাকশন চাই,আমাকে বাঁচাও আল্লাহ। আমি আজ কোনো কথা শুনবো না আল্লাহ, আমার দোয়া কবুল করতেই হবে।।।
তোমাকে যদি দেখতে পাইতাম তাহলে যতক্ষণ পর্যন্ত না আমার দোয়া কবুল করছো ততক্ষণ তোঁমার কুদরতের পা ছাড়তাম না, কিন্তু তোঁমাকে দেখিনা বলে আমাকে ফিরিয়ে দিও না। মোটকথা ঐ দিন যেভাবে সরল মনে, মনের ভাষায়, অনুনয়-বিনয় করে এতো লং টাইম আল্লাহর সাথে কথা বলছি আর কোনোদিন এভাবে কারো সাথে কথা বলিনি। (ঐ দিন আল্লাহর সাথে কোনো বেয়াদবি করে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক) ফলাফল পেয়েছি সাথে সাথে... প্রায় ১মাস আমার ১সেকেন্ডের জন্য ইচ্ছা জাগে নাই, পরবর্তীতে হালকা ইচ্ছা জাগলেও আল্লাহ আমাকে বাচিয়েছে এবং এখনো বাচাচ্ছে। আমি এখনো ভাবি "দোয়া" এর পাওয়ার এতো!!! আমি যে খারাপ কাজটা ছেড়ে দিয়েছি এটা আমার কাছে কল্পনা লাগতেছে, কিভাবে সম্ভব!!! যেটা আমি এতো বছর চেষ্টা করে ছাড়তে পারলাম না। জাস্ট আজ কয়েকটা কথা শেয়ার করলাম।
প্রিয় ভাইগন, এই অভ্যাসটা + পর্ণ দেখার অভ্যাসটা এতোটা শক্তিশালি ডিরেক্ট আল্লাহ আপনাকে না বাচাঁলে নিজের চেস্টায় বাঁচা খুব কষ্টকর।
আমার সফলতার প্রায় ২মাস, আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি... ইনশাল্লাহ আর কোনোদিন এই খারাপ কাজটা আমার দ্বারা হবে না।
বড় খারাপ কাজটা ছাড়ার পূর্বে আপনাকে...
১) গান শোনা ছাড়তে হবে
২) মেয়েদের দিকে তাকানো ছাড়তে হবে ( সরাসরি কিংবা ফোনে)
৩) পর্ণ দেখা ছাড়তে হবে।
আপনি....
১) কোরআন তিলাওয়াত শুনবেন বেশি বেশি
২) জিকির করবেন বেশি বেশি
৩) ওয়াজ শুনবেন
৪) আল্লাহর সাথে বেশি বেশি কথা বলবেন।
এগুলো ১মাস মেনে চলুন, তারপর পরিমাপ করুন ১ মাস আগের লাইফ থেকে বর্তমান লাইফে কতগুন শান্তি বৃদ্ধি পেলো।
সবাই আমার জন্য দোয়া করবেন। কথায় ভুল-ক্রুটি হলে আল্লাহ আমাকে মাফ করুক।