সাম্প্রতিক কিছুদিন ধরে দেখা যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরালের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে চলছে নানান রকমের কথাবার্তা। কিন্তু এর কারন বুঝতে হলে আপনাকে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় আনতে হবে।
ইসরাইলে মে গ্যাসের খনিটি পাওয়া গেছে তা ইউরোপে সাপ্লাইয়েযর সবচেয়ে সহজ উপায় হল তুরস্কের ভিতর দিয়ে পাইপ লাইন তৈরি করা। ফলে ইসরাইল হতে অল্প খরচে ইউরোপে গ্যাস পৌঁছানো সম্ভব। এর ফলে তুরস্ক প্রতিবছর একটি বড় মুনাফা আয় করতে পারবে আর বর্তমানে তুরস্কের অর্থনীতির অবস্থা অনেক খারাপ। একই সাথে ইউরোপ গ্যাসের জন্য অনেকাংশে তুরস্কের উপর নির্ভর হয়ে পরবে। ফলে তারা চাইলেই আর আগের মতো হুটহাট করে তুরস্কের উপর চাপ সৃষ্টি করতে পারবে না। কিন্তু ইসরাইল তাদের দন্দের কারনে এই প্রকল্প বাস্তবায়ন করতে নারাজ।
একই সাথে এই বিষয়টির জন্য তুরস্কের বিরোধী দলগুলো এরদোয়ানকে দোষ দিচ্ছেন। আর সামনেই নির্বাচন। এরদোয়ান তো আর হা_নার তো অবৈধ ভাবে ক্ষমতায় আসে নি। তাই তাকে নির্বাচনের বিষয়টিও মাথায় রাখতে হয়।
তুরস্কের ৯৯% মানুষ মুসলিম হলেও কামাল আতাতুর্ক দেশের জনসংখ্যার একটি বড় অংশকে ইসলামের আলো থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফলে ইসরাইলের সাথে সম্পর্ক নিয়ে তাদের তেমন মাথাব্যথা নেই। তাই এরদোয়ানকে ইসরাইলের সাথে বৈরী সম্পর্কের কারণে যেসকল সমস্যা পোহাতে হচ্ছে তা আরও বৃদ্ধি পেয়েছে।
এরদোয়ান ইসলামকে কতটা ভালোবাসে তার প্রমাণ বিভিন্ন সময়ে মুসলিম বিশ্ব ভালোভাবেই পেয়েছে। এমনকি ইসরাইলের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ ছিল ফিলিস্তিনে ইসরাইলের হামলার ফলে এরদোয়ানের ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র বলা।
রাজনীতি এত সহজ সাবলীল বিষয় না। মাঠের বাইরে থেকে অনেক কথাই বলা যায়। কিন্তু মাঠে যে খেলে সেই বুঝতে পারে পরিস্থিতি। তার থেকে আপনি বেশি বুঝলে তার জায়গায় আপনি থাকতেন।