মরীচিকা! - যার পিছনে ছুটে চলেছে অসংখ্য মানুষ


একজন মানুষ যখন বড় হয় আসে পাশের মানুষের কথার বন্যায় তার মাথায় কেবল একটি কথাই ঘুরতে থাকে। আর তা হলো আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতায় পার করে দেয় বছরের পর বছর। বেশ কয়েক মাস আগে খবর পেয়েছিলাম আমাদের আরাফাত ভাই রোড এক্সিডেন্ট এ মারা গেছেন। ৫ বছর মেডিকেলের বই এর সাথে যুদ্ধ করে যখন তার ফল পাওয়ার সময় তখনই মানুষটা মারা গেল। আমাদের সাথেও যে একই জিনিস ঘটবে না তার কি নিশ্চয়তা। সকল চিন্তাকে এক পাশে রেখে ভাবুন আপনার নিজের তিল তিল করে গড়ে তোলা সম্পদ ভোগ করার সময় অবধি বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু?


আল্লাহ কি আমাদের কাছে প্রতিশ্রুতি করেছেন যে, তিনি আমাদের দুনিয়ায় ভোগ বিলাস না করা পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। আমরা সকলেই জানি তিনি তা করেননি। এটা শুধুই একটা সম্ভবনা মাত্র। অথচ তিনি আমাদের যে অনন্ত নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তা জেনেও অবহেলা করছি। আমাদের নিজেদের প্রতি ধিক্কার জানানো উচিত। 


আমার কথার মানে এটা যে সবকিছু বাদ দিয়ে সারাদিন জায়নামাজে কাটাতে হবে। কিন্তু আপনিই একটা কথা বলুন। একটা ৪ রাকাতের ফরজ নামাজ পরতে আপনার কতটুকু সময় লাগবে। সর্বোচ্চ ৫ মিনিট। দিনের ১৪৪০ মিনিটের মধ্যে ২৫ মিনিট আল্লাহর জন্য ব্যায় করা কি খুবই কঠিন!


এক দিন....

এক মাস....

এক বছর....

একশ বছর.....

এক হাজার বছর....

এক লক্ষ বছর.....

এক কোটি বছর....

এক বিলিয়ন বছর....

এক ট্রিলিয়ন বছর...

নাহ, তবুও শেষ হবে না....

চলবে তো চলবেই.....

এক অনন্তকালের জীবন কড়া নাড়ছে আমাকে....!

অথচ আমি বেখেয়াল....!

দুনিয়ার ক্ষনিকের চাকচিক্য খোলা চোখে অন্ধ করে রেখেছে আমায়....!

প্রিয় হজরত: মাওলানা তারিক জামিল সাহেব খুব দামি একটা কথা বলেছিলেন - 

"যে আল্লাহর কাছ থেকে কখনো পালাতে পারবো না তার থেকেই পালাচ্ছি ".....

"যে দুনিয়া আজ পর্যন্ত কারো হয়নি আর সেটাকে অর্জন করার পেছনে পড়ে আছি"....


Written by

Rubam Rit

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন