সোস্যাল মিডিয়ায় আপত্তিকরভাবে নিজেকে উপস্থাপন করে বার বার সমালোচনার মুখোমুখি হওয়া অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা এবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন।
ভিডিওবার্তায় এসে এই অভিনেত্রী ঘোষণা দিলেন অভিনয় ছাড়ার। একই সংগে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করার কথাও জানিয়েছেন তিনি। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।
সানাই বলেন, ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এই জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।
একই সংগে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।
আজ আরও একবার প্রমাণ পেলাম আল্লাহ চাইলে মৃত হৃদয়কে জাগ্রত করতে পারেন। তাই আসুন সকলে ইসলামের পথে ফিরে আসি। নিশ্চয়ই আপনার গুনাহ ইবলিসের চেয়ে বেশি নয়। তাই ক্ষমা চান এবং আল্লাহর পথে ফিরে আসুন।
ট্যাগ:
আপডেট
